বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কুইন্স বরো প্রেসিডেন্টের এওয়ার্ড পেলেন সেলিনা শারমিন

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৮৬ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

এশিয়ান আমেরিকান হেরিটেজ মাস উদযাপন করলেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র। গত ১৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এই আয়োজন হয় কুইন্স বরো হলের হেলেন মার্শাল কালচারাল সেন্টারে। এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ উদযাপনে কুইন্সের এশিয়ান বংশোদ্ভুত ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে অন্যতম বাংলাদেশী বংশোদ্ভুত সেলিনা শারমিন। সেলিনা শারমিন কুইন্স পাবলিক লাইব্রেরি সিস্টেমের সাউথ জ্যামাইকা লাইব্রেরির এ্যাসিস্ট্যান্ট কম্যুনিটি লাইব্রেরি ম্যানেজার। ছয়জনের মধ্যে তিনিই একমাত্র বাংলাদেশী। অন্য পাঁচজন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি হলেন এডুইন ওং, ইয়োন পার্ক, নেলা পিনেডা—ম্যাকরন, ফেফে এনগোনো এবং ইয়ানকি শেরিং।খবর বাপসনিউজ ।
অনুষ্ঠানের সূচনাতেই কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস কুইন্সের উন্নয়নে এশিয়ান আমেরিকান এবং প্যাসিফিক আইল্যান্ডারদের অবদান শ্রদ্ধার সাথে উল্লেখ করেন। তিনি বলেন, কুইন্স হচ্ছে ওয়ার্ল্ডস বরো— কারণ এই বরোতে মানুষ দুইশ’রও বেশি ভাষায় কথা বলে। এশিয়ানদের এগিয়ে যাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে পিকক ড্যান্স, কয়্যার, শিব ও পার্বতীর গল্প নিয়ে ড্যান্স (আপন ফাউন্ডেশন), ফিলিপিনো ট্রাডিশনাল ড্যান্স পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin