বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

তেরখাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের মাঝে ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৬৯ Time View

ডেস্ক নিউজঃ

খুলনার তেরখাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের মাঝে ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৫ মে (বৃহস্পতিবার) তেরখাদার শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়, চিত্রা মহিলা কলেজ ও ইখড়ী কাটেংগা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের মাঝে ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।

এ ছাড়া সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বাবদ নগদ অর্থ ও প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক, বারাসাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রবিউল হোসেন, বিএনপি নেতা বিল্লাল হোসেন, কে এম মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাবু, লালিম শেখ, গোলজার আলম, জিয়া, শরিফুল ইসলাম, লুনিক মেম্বার, জুয়েল শিকদার ও মাসুম শিকদারসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


এর আগে ১৪ মে (বুধবার) বিকাল ৫ টায় ইখড়ী কাটেংগা হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি নেতা চৌধুরী কওসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তেরখাদা বিএনপির নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন পারভেজ মল্লিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin