বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে প্রতিপক্ষের হাতে কৃষক খুন

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০০২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। বুধবার ( ১৪ মে) সকাল ৭ টার ইতনা ইউনিয়নের কুমোরডাঙ্গা বাজারে প্রতিপক্ষের হামলায় খাজা মোল্যা গুরুতর আহত হন। দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কৃষক খাজা মাল্যা লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পারইছাখালী গ্রামের নবাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পারইছাখালী নিজ বাড়ি থেকে ‘চা’ খাওয়ার উদ্দেশ্যে সকালে কুমোরডাঙ্গা বাজারে যান কৃষক খাজা মোল্যা। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের পলাশ তার লোকজন নিয়ে খাজা মোল্যার ওপর রবিউলের দোকানের সামনে অতর্কিত হামলা চালায়। হামলায় খাজা মোল্যা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদে বরাতে জানা যায়, সকালে খাজা মোল্যা কুমোরডাঙ্গা বাজারে চা খাওয়ার জন্য গেলে সেখানেই তাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপেক্ষর পলাশ,বিকাশ, রাহাদ, তিতাস, মাসুম, সাইফুলসহ ১৫ /১৬ জন।
অভিযুক্ত পলাশ শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। বিধায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশিকুর রহমান বলেন,নিহতের মরাদেহ ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ খুনের ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin