বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার- ৪

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাতে তাদের সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (৯ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখ হাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল।

প্রসঙ্গত, ৪ আগস্ট নড়াইলে সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে গত বছরের ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপিরর সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের নামে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin