বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক তিন।

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩০২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। ৫ মে (সোমবার) রাত ২:৩০ টা থেকে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত থানার কলাবাড়ীয়া এলাকায় দীর্ঘ অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলমান স্থানীয় দ্বন্দ্ব, সংঘাতের সম্ভাবনা এবং অবৈধ অস্ত্র মজুদের বিষয়ে দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর সেনা-পুলিশের এ যৌথ অভিযান পরিচালনা করে ওই গ্রামের জলিল শেখের ছেলে জাহিদুল (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার (৪৫), মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন (৪০) কে আটক করে ও মাহবুব নামে সন্দেহভাজন এক ব্যক্তি অভিযানের সময় বাড়িতে অনুপস্থিত ছিল।

এ সময় ০১টি পিস্তল, ০২ রাউন্ড গুলি,১০টি রামদা,০২টি সেনিদা,০৩টি চায়নিজ কুড়াল,০৭টি চা পাতি, ০৫টি টেটা ও ০১টি বল্লম উদ্ধার করা হয়।

আটককৃতদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং সন্দেহভাজন মাহবুবের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও চলতে থাকবে, যা সমাজে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin