বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বড়দিয়া হাট ইজারামুক্ত ঘোষণা- চাঁদাবাজির শিকার হলে ফোন দিবেন- আমি দেখবো বললেন বিশ্বাস জাহাঙ্গীর আলম।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৫৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া হাট ইজারা মুক্ত ঘোষণা করলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তবে ছাগল হাট ইজারার আওতায় রাখা হয়েছে। ২ মে (শুক্রবার) সকাল ১০ টায় বাজার ব্যবসায়ীদের আয়োজনে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাজারের ব্যবসায়ী মোল্যা বাবুল হোসেনের সঞ্চালনায় ও শেখ আয়েনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন, দি- পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদত হোসেন, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক নিরঞ্জন কুমার দাশ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ নিয়ামত মোল্যা, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, কোটাকোল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য জাহিদুর রহমান কিসমত, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান, হাট মালিক শামীম মোল্যা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বাজারের ব্যবসায়ীরা।

বক্তারা বড়দিয়া হাট ইজারামু্ক করা সহ কথিত চাঁদাবাজি বন্দের আহ্বান জানিয়ে বক্তব্য দেন। পাশাপাশি বড়দিয়া বাজারের বিলুপ্ত বনিক সমিতকে একটি পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়ার জন্য আহ্বায়ক কমিটির দাবী তোলেন এবং বড়দিয়া বাজার রক্ষার জন্য পার্শ্ববর্তী মধুমতী নদীতে বালু কাটা বন্ধের দাবী জানান।

অতঃপর প্রধান অতিথি সকলের বক্তব্য শুনে বড়দিয়া হাটকে ইজারামুক্ত ঘোষণা করেন এবং কোন ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হলে ব্যক্তিগতভাবে জানানোর অনুরোধ করেন। এছাড়া ঐতিহ্যবাহী বড়দিয়া বাজারকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে নানামুখী দিকনির্দেশনা দেন তিনি।

পরিশেষে নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানকে আহ্বায়ক ও মোল্যা শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটিকমিটি করে দেওয়া হয়। উক্ত কমিটিকে আগামী ২ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার আহ্বান জানান হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin