বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিএনপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আওয়ামিলীগ নেতা আটক!

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৩৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় বিএনপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এমপি কবিরুল হক মুক্তি’র বিশিষ্ট সহযোগী ও ১৩ টি মামলার এজাহাভূক্ত আসামী আওয়ামিলীগ নেতা সবুজ মোল্লাকে আটক করেছে যৌথ বাহিনী। ৩০ এপ্রিল (বুধবার) ভোর রাতে উপজেলার চাচুড়ি বাজার সংলগ্ন পুরুলিয়া ইউনিয়নের দাড়িয়াঘাটা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ মোল্যা ওই গ্রামের ফসিয়ার রহমান মোল্যার ছেলে ও এমপি কবিরুল হক মুক্তির অন্যতম সহযোগী।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে
নড়াইল সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশ ও নড়াইল ডিবি পুলিশের সমন্বয়ে একটি চৌকশ দল ৩০ এপ্রিল রাত ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ওই গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে সবুজ মোল্যাকে আটক করে। এ সময় যৌথবাহিনী তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ০৭ টি দেশিয় অস্ত্র (রামদা), ১০টি ভল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপসহ মুজিব টি-শার্ট উদ্ধার করে।
আরো জানা যায়, আটককৃত সন্ত্রাসী বিভিন্ন সময় অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এলাকায় শক্তি প্রদর্শণ করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। সবুজ মোল্যা আওয়ামীলীগ এর এমপি মুক্তি’র ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন হওয়ায় তার ভয়ে অনেকে এলাকার ছেড়ে পালিয়ে গেছে বলেও জনশ্রুতি আছে।
গত বছর ০৫ ই আগষ্ট ছাত্রজনতার অভ্যূত্থানে আওয়ামী সরকারের পতন হলে সে রাতারাতি নিজের রূপ পাল্টিয়ে বিএনপির নেতা বনে যায়। বর্তমানে সে বিএনপির নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আটককৃত আসামী সবুজ মোল্যা ও জব্দকৃত মালামাল ডিবি হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin