বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিউইয়র্কের র‍্যালিতে বাংলাদেশকে অপশাসন মুক্ত করতে প্রবাসীদের ঐক্য”র আহবান

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭১ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

মৌলভিবাজার-২ আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি এডভোকেট রঞ্জিত সরকারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীগণের বাড়ি-ঘরে হামলা, লুটতরাজ শেষে অগ্নি সংযোগের উপর্যুপরি বর্বরতার প্রতিবাদ এবং সারা বাংলাদেশে জঙ্গি হামলার অবসান কল্পে অবিলম্বে মোললা অধ্যাপক ড.মোহাম্মসদ ইউনূসের পদত্যাগ দাবিতে গত ৬ এপ্রিল ২০২৫,রবিবার অপরাহ্নে নিউইয়র্কে ‘সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার’র উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠানরত শান্তিপূর্ণ র‌্যালি ভন্ডুলের অভিপ্রায়ে জনৈক ব্যক্তি হট্টগোলের চেষ্টার পর পুলিশ ডেকেছিল। খবর বাপসনিউজ ।

নিউইয়র্ক পুলিশের দুই অফিসার অকুস্থলে এসে শান্তিপূর্ণ র‌্যালি দেখে ঐ ব্যক্তিকে সরে পড়ার নির্দেশ দেন। আওয়ামী লীগের সমর্থকেরা যুক্তরাষ্ট্রেও কোন সভা-সমাবেশের অধিকার রাখে না বলে চিৎকার করতে ছিলেন অজ্ঞাত ঐ লোকটি। লোকটির রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও জামায়াত ঘরানার বলে অনেকে দাবী করেন।

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, নিউইর্য়ক ষষ্ঠীট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং কানেক্টিকাট ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এমদাদ চৌধুরী, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, দরুদ মিয়া রনেল, সাখাওয়াত আলী, জুয়েল আহমেদ, আকতার হোসেন, আতাউল গনি আসাদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করার মধ্যদিয়ে উন্নয়ন-অগ্রযাত্রা থামিয়ে দিতে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একদল চরমপন্থি গত জুলাই থেকে অরাজক পরিস্থিতি তৈরী করেছে গোটা বাংলাদেশে। আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন প্রকাশ্য দিবালোকে, অথচ পুলিশ-সেনাবাহিনী নির্বিকার।’ এ অবস্থায় বক্তারা বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের দাবি জানিয়েছেন।

র‌্যালিতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও টেলিফোনে বক্তব্্য দিয়েছেন। তিনি প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন দুর্বার আন্দোলন রচনার। একাত্তরের মুক্তিযুদ্ধের মতো আবারো প্রবাসীদের কাজ করতে হবে দু:শাসনের যাঁতাকল থেকে বাংলাদেশকে মুক্ত করতে এবং বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসানোর জন্যে।
র‌্যালিতে বাংলাদেশের অপশাসনের কবলে পড়ে মানবতা বিপন্ন হবার বক্তব্য সম্বলিত পোস্টার-প্লেকার্ড বহন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin