রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইলে অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২০৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ভান্ডারীপাড়ায় বসতবাড়িতে আগুন দেয়ার ঘটনায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২ এপ্রিল) গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী কাঠব্যবসায়ী ভান্ডারীপাড়ার তুহিনুজ্জামান ঝন্নু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আমার ছোট স্ত্রী শেফালী বেগমসহ তার লোকজন বুধবার গভীর রাতে আমাদের বসতঘরে আগুন দিয়েছে। এ সময় ঘরে কেউ ছিল না। তবে ঘরে থাকা দেড় লক্ষাধিক টাকা, আসবাবপত্র, ফ্রিজ, ফ্যানসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এমনকি গায়ের পোশাক ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরে আমার বড় স্ত্রী আইরিন পারভিন থাকত। আর অন্যত্র আমার ছোট স্ত্রী শেফালী বসবাস করত। আগুন দেয়ার ঘটনায় শেফালীসহ সহযোগীদের নামে সদর থানায় অভিযোগ দিয়েছি।

তিনি আরো বলেন, আগুন দেয়ার আগে ওইদিন রাত ১১টার দিকে আমার ছোট স্ত্রী শেফালী বেগম বড় স্ত্রী আইরিন বেগমের বাড়িতে এসে তার (আইরিন) সঙ্গে ঝগড়া বিবাদ এবং ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে স্ত্রী আইরিন ও তার মেয়েকে মারধর করে গায়ের স্বর্ণা্লংকার ছিনিয়ে নেয়। এ সময় বড় স্ত্রী আইরিনকে বাড়িঘর ছাড়ার হুমকি পর্যন্ত দেয়।
আইরিন পারভিন বলেন, আমার সতীন শেফালী বেগম বুধবার রাতে আমাকে এবং মেয়েকে মারধর করে বাড়িঘর ছাড়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে শেফালী বেগম ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শেফালী বেগমের হুমকির পর আইরিন পারভীন, তার স্বামী ও মেয়ে অগ্নিকান্ডের সময় আত্মীয়ের বাড়িতে ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত শেফালী বেগম জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin