বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়া খেয়াঘাট দখল ও বাড়ী ভাংচুরের ঘটনায় পাল্টা অভিযোগ

নড়াইল প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ Time View

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের জামান মোল্যা ওরফে ধলার বাড়ী ভাংচুর ও খেয়াঘাট দখলের বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন প্রতিপক্ষরা। ০২ এপ্রিল (বুধবার) সরেজমিনে বুড়িখালী এলাকায় গেলে ওই গ্রামের ইয়ামিন মোল্যার ছেলে ইউসুফ মোল্যা, মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে লালটু শেখ, মোঃ মান্নু শেখের স্ত্রী তাহমিনা বেগম, দ্বীন ইসলাম ফকিরের ছেলে আলামিন ফকির, কপছার গাজীর ছেলে আমিনুর গাজীসহ আরো অনেকে জানান, খেয়াঘাট দখল করা হয় নাই।

পার বিষ্ণুপুর গ্রামের দুধো মোল্যার ছেলে আছমত মোল্যার নিকট থেকে একই গ্রামের মোঃ বশার বিশ্বাস সরকারী ষ্ট্যাম্পে ৪ লক্ষ ২০ হাজার টাকায় কিনে নেন। এ ছাড়া গত বছর আওয়ামিলীগ সরকার পতনের জামান মোল্যা গং ও তাদের লোকজন আমাদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। তাদের নামে মাদকসহ একাধিক মামলা থাকলেও পুলিশ আটক না করায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

এ বিষয়ে জামাল হোসেন ধলার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ৭ মাস যাবত বাড়ী ছাড়া হয়েছি তাদের অত্যাচারে তারা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং খেয়াঘাট আমার উপজেলা থেকে ইজারা নেওয়া।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বলেন মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। ওয়ারেন্ট হলে গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin