বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে আমিন টিভি অনলাইন এর সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে স্বনামধন্য অনলাইন গণমাধ্যম আমিন টিভি অনলাইন এর সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ (শুক্রবার)  সকাল ১০ টায় সদর উপজেলার নিধিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আমিন টিভি অনলাইন এর পক্ষে প্রতিনিধি সাংবাদিক মোঃ শিমুল হাসান, মোঃ ওবায়দুর রহমান ও মোঃ মিল্টন শেখ উপস্থিত থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করেন। 

সিনিয়র শিক্ষক মোটিপু সুলতান এর সঞ্চালনায় ও চন্ডীবরপুর  ইউনিয়ন জামায়াতে ইসলামির  আমির মোঃ আলমগীর  কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সদর উপজেলার সাবেক  ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল সরদার, বিশেষ অতিথি ছিলেন প্রক্তন শিক্ষক কামরুজ্জামান মুকুল, চন্ডীবরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাসুদ বিল্লাহ ও শিবিরের  চন্ডীবরপুর ইউনিয়ন  সভাপতি  মোঃ আবুজার প্রমুখ। 
আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃকুবাদ মোল্যা,
৭ নং ওয়ার্ড জামাতের সভাপতি মোঃ  মাসুম বিল্লাহ, ৮ নং ওয়ার্ড সভাপতি  মোঃ লুতফর রহমান মেল্যা, ৯ নং ওয়ার্ড সভাপতি  এটিএম মাহমুদুর রহমান, ছাত্র সমন্বয়ক শাহারুল আলন, মোঃ আমিরুল ইসলাম  রানাসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin