বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ইউনিয়ন বিএনপির দুগ্রুপের পাল্টাপাল্টি হামলায় ৮ দোকান ভাংচুর আহত ৫।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৮ টি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ ৫ জন আহত হয়েছে। ১০ মার্চ বিকালে ও ১১ মার্চ ভোর রাতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি পিকুল শেখ ও সাবেক সভাপতি মিলন মোল্যার রাজনৈতিক গ্রুপিং নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বর্তমান সভাপতি পিকুল শেখের নেতৃত্বে ১০ মার্চ (সোমবার) বিকালে কাঞ্চনপুর খেয়া ঘাট বাজার এলাকায় সাবেক সভাপতি মিলন মোল্যার লোকজনকে মারধর ও এলোপাথাড়ি কুপিয়ে ৩ জনকে আহত করে এবং ৫ টি দোকান ভাংচুর ও লুটপাট করে প্রায় ১৫/২০ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।

এ দিকে পালটা অভিযোগ এনে ইউনিয়ন বিএনপির সভাপতি পিকুল শেখ জানান, সন্ধায় মিলন মোল্যার নেতৃত্বে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় আমার ও আমার লোকদের মোট ৩ টি দোকান ভাংচুর ও লুটপাট করে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করে। আমি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে কালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু বলেন দুপক্ষেকে এলাকায় শান্তি বজায় রাখার জন্য ডেকেছি আজ বিকালে সমাধানের জন্য বসা হবে এবং যার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।

কালিয়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বলেন সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। এখনও কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin