বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৪৩ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউয়ার্ক শহরের এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলি বিনিময় হয়েছিল বলে প্রসিকিউটররা জানিয়েছেন।পুলিশের তথ্যমতে, ২৬ বছর বয়সী নিহত জোসেফ অ্যাজকোনা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিউয়ার্ক পুলিশ বিভাগে পাঁচ বছর ধরে কাজ করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় অপর এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে এসেক্স কাউন্টির প্রসিকিউটর থিওডোর স্টিফেনস বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল। তখন গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজনকে হেফাজতে নেয়া হয়েছে। ১৪ বছর বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে।এসেক্স কাউন্টির শেরিফ আমির জোনস শনিবার এক বিবৃতিতে বলেন, প্রতিদিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাদের প্রিয়জনদের বিদায় জানিয়ে আমাদের সমাজের নিরাপত্তা ও সুস্থতার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin