বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আল আমিনের প্রান। পুরন হলোনা সৌদি যাওয়ার স্বপ্ন!

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে সড়ক দুর্ঘটনায় আলামিন শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯ টার দিকে থানার যোগানিয়া তুষারের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ৭ মার্চ (শুক্রবার) বিকেলের ফ্লাইটে তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। নিহত আলামিন শেখ দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে শেখের ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, নিহত আলামিনের শুক্রবার (৭ মার্চ) বেলা ৩ টায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট থাকায় বৃহস্পতিবার রাতে দুলু শেখ ও নয়ন শেখকে সাথে নিয়ে যোগানিয়া বাজার থেকে ছবি ও আইডি কার্ড ফটোকপি করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় পৌছালে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন এর সাথে সংঘর্ষ হয়। এতে পথচারী রাজলক্ষ্মী (৬০) মোটরসাইকেলে থাকা আলামিন, দুলু ও নয়ন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। পথচারী রাজলক্ষ্মীকে ঢাকায় এবং দুলু ও নয়নকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছে।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম জানান, ঘটনা শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin