বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০২ সদস্য আটক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে কালিয়ায় মোঃ রাসেল শেখ(৩০) ও মোঃ মমিন হোসেন(২৪) নামের মোটরসাইকেল চোর চক্রের ০২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২২ ফেব্রুয়ারী (শনিবার) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পুরুলিয়া হতে রঘুনাথপুর গামী পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। আটক রাসেল শেখ কালিয়া থানার মোঃ উকিল শেখের ছেলে ও মোঃ মমিন হোসেন মাগুরা জেলার পারনান্দয়ালী গ্রামের মোঃ মনিরুল মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারী বিকাল অনুমান ৫ টার দিকে নড়াইল সদর থানার আউড়িয়া গ্রামের মাদ্রাসাতু দারুন নাঈম হাফেজিয়া মাদ্রাসার সামনে হতে মোঃ জিহাদুল ইসলাম (২১) এর ব্যবহৃত পালসার লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেল চোরেরা চুরি করে চম্পট দেয়।
এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায়
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআই(নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পুরুলিয়া এলাকা থেকে চোর চক্রের ২ সদস্যকে আটক পুর্বক চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin