মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

যুক্তরাজ্য আওয়ামীলীগের লন্ডনের কর্মীসভায় অসাংবিধানিক ইউনুস সরকারের পদত্যাগ দাবী

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে পূর্ব লন্ডনের হেসেল স্ট্রিটের কমিউনিটি সেন্টারে ২রা ফেব্রুয়ারী ২০২৫,রোববার সন্ধ্যা ৬টায়
ফ্যাসিস্ট রক্তপিপাসু অগণতান্ত্রিক ও অসাংবিধানিক ইউনুস সরকারের পদত্যাগ,সকল মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যা,সন্ত্রাস,অগ্নিসংযোগ ও লুটতরাজের বিরুদ্ধে সারা ব্রিটেন জুড়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ,সহযোগী সংগঠন ও শাখা সংগঠনের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে ।খবর বাপসনিউজ।
কর্মী সভায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতূবূন্দ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বিভিন্ন দোকানে দোকানে গিয়ে লিফলেটও বিতরণ করেছেন।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহ
সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,সিলেট সিটি করপোরেশন এর সাবেক মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, সহসভাপতি শাহ আজিজুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক
মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ্ শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, শিল্প ও বানিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, য়ুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমেদ, ধম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি আঞ্জুমান আরা অঞ্জু, মহিলানেত্রী মিফতা উন নূর, সমিরুন চৌধুরী,যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারন সম্পাদক জামাল আহমেদ খান, সৈয়দ সাদেক ,
তাঁতী লীগের আহবায়ক আব্দুস সালাম,ও যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ ,সহ সভাপতি ছাত্রনেতা সারওয়ার কবিরসহ শতাধিক নেতাকর্মী।
সভা শেষে ক্যানন স্ট্রিটে লিফলেট বিতরণের মাধ্যমে মাস ব্যাপী কর্মসূচির উদ্ভোধন করা হয়। লিফলেট বিতরণে অংশ নেন আওয়ামীলীগের অঙ্গ সংগঠন, শ্রমিক লীগ, যুব লীগ,মহিলা লীগ, মাহনগর আওয়ামীলীগ ও শাখা সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
সভায় ১৬ ফেব্রুয়ারি আওয়ামীলীগের ডাকে আলতাব আলী পার্কে মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়। নেতৃবৃন্দ বলেন, এদিন উপস্থিত হয়ে অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের আন্দোলনকে বেগবান করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মী আন্দোলনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। মনে রাখতে হবে ঐক্যই শক্তি।
এদিকে ফ্যাসিস্ট রক্তপিপাসু অগণতান্ত্রিক ও অসাংবিধানিক ইউনুস সরকারের পদত্যাগ দাবী সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যা, সন্ত্রাস,অগ্নিসংযোগ ও লুটতরাজের বিরুদ্ধে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে গত ৪ টা ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় লিফলেট বিতরণ ও পরবর্তীতে সিটি রোডের রেষ্টুরেন্টে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামীলীগের সাধারন সম্পাদক, এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক হারুন তালুকদার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, ও সাধারণ সম্পাদক শাহ জাহান তালুকদার শাওন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ফয়ছল মনসুর, সাবেক ছাত্রনেতা রাসেল আহমদ, ও সাবেক যুবনেতা সাজেল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin