বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক নির্বাচিত হলেন সাংবাদিক রোকেয়া হায়দার

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক নির্বাচিত হলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ও বিশিষ্ট সাংবাদিক এবং লেখক রোকেয় হায়দার। আগামী ২৩ থেকে ২৬ মে ২০২৫,শুক্রবার থেকে সোমবার চার দিনব্যাপী এ আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে।খবর বাপসনিউজ।গত ২৭ ডিসেম্বর ২০২৪ মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আহ্বায়ক মনোনীত হওয়ার পর রোকেয়া হায়দার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। পাশাপাশি ২০২৫ সালের এই উৎসব এবং মেলা সুষ্ঠু ও সফলভাবে উদযাপন করতে সকলের সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসান ফেরদৌস। আরও উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা রোকেয়া হায়দার ২০১৫ সালে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin