রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

মিশিগান স্টেট এবং মহানগর আওয়ামী লীগের মহান বিজয় দিবস উদযাপন

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

মিশিগান স্টেট্ আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ৫৩তম মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত রবিবার,২৮ ডিসেম্বর ২০২৪,স্থানীয় হলিডে ইনের বলরুমে | আলোচনা সভার মূল আকর্ষণ ছিল বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান | হলভর্তি উপচেপড়া বঙ্গবন্ধুর সৈনিকদের মুহুর্মুহুর শ্লোগান এবং করতালির মাঝে দীর্ঘ এক ঘন্টার উপরে বক্তব্যে তিনি বর্তমান অবৈধ অনির্বাচিত স্বৈরাচারী ইউনুস সরকারের প্রতিহিংসামূলক নির্যাতন , হত্যা , লুটপাটের চিত্র তুলে ধরেন। তিনি সবাইকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ , স্বাধীনতাবিরোধী সরকারকে বাংলার মাটি থেকে তাড়িয়ে দেওয়ার আহবান জানান। মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন এর সভাপতিত্বে এবং মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসার সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান , সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ আলী মানিক প্রমুখ। নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin