মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

একদিনে দেড় হাজার আমেরিকানের সাজা মওকুফ করলেন বাইডেন

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ Time View

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একদিনেই এক হাজার পাঁচশত জনের সাজা মওকুফ করেছেন। এ ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম। ১২ ডিসেম্বর ২০২৪,বৃহস্পতিবার,হোয়াইট হাউসের বরাতে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারির সময় গৃহবন্দি করে রাখা হয়েছিল। এ ছাড়া ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের সাজা ভোগ করেছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহ পরে এই ঘোষণা দেওয়া হয়েছে। গত জুনে হান্টার বন্দুক রাখা ও আয়কর ফাঁকি দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সেই সময় বাইডেনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নেতারা। কারণ, বাইডেন বরাবরই বলেছিলেন তিনি ছেলেকে ক্ষমা করবেন না। কিন্তু, শেষ পর্যন্ত প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে তিনি হান্টারকে ক্ষমা করেন। যাকে তিনি তার ‘মন পরিবর্তন’ করেছেন বলে উল্লেখ করেছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো ও বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin