মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাখোঁ

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। এদিকে ম্যাখোঁ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন।
আগামী দিনগুলোতে তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন।

তবে ঠিক কবে নাগাদ ঘোষণা করবেন তা স্পষ্ট নয়। তবে বিরোধীদলের চাপ সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন ম্যাখোঁ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ১০ মিনিটের ভাষণে ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, বিরোধীদলের চাপ সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না এবং ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ অনুযায়ী ক্ষমতায় থাকবেন।
ফরাসি সংবিধান অনুযায়ী কিছুদিন আগেই সংসদ নির্বাচন হয়ে যাওয়ায় শিগগির নতুন নির্বাচন আয়োজন সম্ভব না বলে জানান তিনি।
তার জন্য অন্তত জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া দেশ পরিচালনাও সম্ভব না। তাই শিগগির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
তিনি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে ধন্যবাদ জানান ভাষণে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো। ফলে দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে গেল।
স্থানীয় সময় গত বুধবার দেশটির সংসদের নিম্নকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বার্নিয়েরকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাস করতে ২৮৮ ভোটের প্রয়োজন ছিল।
কিন্তু ৩৩১ জন সংসদ সদস্য বার্নিয়েরের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফলে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যান।
মিশেল বার্নিয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন বার্নিয়ে। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অচলাবস্থা চলছিল ফ্রান্সে। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাস করানো নিয়ে অচলাবস্থা আরো বাড়ে। একপর্যায়ে বিরোধীদলীয় আইনপ্রণেতারা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin