মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

আপিলে হার,যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের পথে টিকটক।

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

টিকটকের কার্যক্রম নিষিদ্ধ বা বিক্রির নির্দেশনা চ্যালেঞ্জ করে করা আবেদন বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। আইন অনুযায়ী, টিকটককে ২০২৫ সালের শুরুতে নিষিদ্ধ বা বিক্রি করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার প্রচেষ্টা ব্যর্থ হলেও, তিনি সাম্প্রতিক নির্বাচনের প্রচারে জানিয়েছিলেন যে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে দেবেন না।

সোশ্যাল মিডিয়া কম্পানি টিকটক আশা করেছিল, একটি ফেডারেল আপিল আদালত তার যুক্তির সঙ্গে একমত হবেন, কারণ এই আইন অসাংবিধানিক।

টিকটক বলছে, এই আইন ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর মতো প্রকাশের স্বাধীনতার ওপর ‘অভূতপূর্ব আঘাত’ হানছে, কিন্তু আদালত আইনটিকে বহাল রেখেছেন।
আদালত বলেছেন, ‘এই আইন দীর্ঘমেয়াদি, দ্বিদলীয় পদক্ষেপ এবং পরপর কয়েকজন প্রেসিডেন্টের সিদ্ধান্তের পরিপূর্ণ ফলাফল।’
এদিকে রায়ের পর টিকটক জানিয়েছে, তারা এই মামলাটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে গিয়ে লড়বে। টিকটক জানিয়েছে, তাদের আইনি লড়াইয়ের শেষ নয়।
টিকটকের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আমেরিকানদের বাকস্বাধীনতার অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের একটি প্রতিষ্ঠিত ঐতিহাসিক রেকর্ড রয়েছে এবং আমরা আশা করি, তারা এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে ঠিক তা-ই করবে।’ তারা আরো জানায়, আইনটি ‘ভুল, ত্রুটিপূর্ণ এবং অনুমানমূলক তথ্যের’ ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ করার কারণ হসেবে বলছে, চীনা সরকারের সঙ্গে সম্পৃক্ত। তবে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটডান্স এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘এই আইনটি তৈরি করা হয়েছে কেবলমাত্র বিদেশি প্রতিপক্ষের নিয়ন্ত্রণের জন্য। এ আইন চীনের (পিপলস রিপাবলিক অব চায়না) দ্বারা প্রমাণিত জাতীয় নিরাপত্তার হুমকির মোকাবেলার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin