বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

গৃহপালিত বিরোধী দল প্রসঙ্গে যা বললেন জেএসএফ”র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৬২ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

শুক্রবার (১ নভেম্বর ২০২৪)ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জাতীয় পার্টি আগামীকাল সমাবেশের ঘোষণা দিয়েছে। আমাদের কাছে খবর আছে তারা দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে।’
সংবাদ সম্মেলনে তিনি জাতীয় পার্টির নেতাদের গ্রেফতারের দাবি জানান।

ছাত্র শ্রমিক জনতার মশাল মিছিল শুরুর আগে বক্তারা বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার জুলাই মাসে সারা দেশে গণহত্যা চালিয়েছে। তাদের সন্ত্রাসী অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও জাতীয় পার্টি আওয়ামী লীগ দোসরদের পুনর্বাসিত করার চেষ্টা করছে। বাংলার মুক্তিকামী জনতা তা কখনোই মেনে নেবে না।

জাতীয় পার্টি আওয়ামীলীগের দোসর উল্লেখ করে জাতীয় পার্টি অবৈধ নির্বাচনে গৃহপালিত বিরোধী দল, কেন এখনো তাদের গ্রেফতার করা হচ্ছে না এমন দাবি জোরালো হচ্ছে।
গৃহপালিত -গৃহপালিত বিরোধী দল কি শুধু মাত্র জাতীয় পার্টি ? আরও গৃহপালিত বিরোধী দলের মদদে আজকের এই অবস্থা। সেটা কি ইতিহাসে নেই ? বাপসনিউজের কাছে এমন দাবী করেছেন জাতীয় সম্মিলিত ফোরাম – বাংলাদেশ (জেএসএফ)”র সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটন।

এরশাদের আমলের বিরোধীদল ও তাহলে গৃহপালিত হবে না?

প্রথম জাতীয় সংসদ (৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫) ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কোন বিরোধীদল ছিল না।

দ্বিতীয় জাতীয় সংসদ (২ এপ্রিল ১৯৭৯ – ২০ মার্চ ১৯৮২) ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। দ্বিতীয় সংসদে এসে প্রথম বিরোধী দলীয় নেতা নির্বাচন করা হয় এবং জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা ছিলেন আওয়ামী লীগের আসাদুজ্জামান খান।

তৃতীয় জাতীয় সংসদ (১০ জুলাই ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৮৭) ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে এরশাদকে ক্ষমতায় বসিয়ে গ্রহ পালিত বিরোধী দলের ভূমিকা পালন করে আওয়ামলীগ। এ সংসদ ১ বছর ৫ মাস স্থায়ী ছিল।
চতুর্থ জাতীয় সংসদ (১৫ এপ্রিল ১৯৮৮ – ৬ ডিসেম্বর ১৯৯০) ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। প্রধান বিরোধীদলসহ বাংলাদেশের সকল প্রতিষ্ঠিত অধিকাংশ দল নির্বাচন বর্জন করে। কিন্তু সম্মিলিত বিরোধী দল নাম দিয়ে কথিত ৭৬ দল যাদের নাম কেউ শুনেনি কোনদিন।
তৎকালীন সময়ে সাংবাদিকেরা প্রশ্ন করেছিল এসব ৭৬ দল কোথা থেকে এলো। তার সদুত্তর কেউ দিতে পারে নাই। পরবর্তীতে জানা যায় এসব হচ্ছে ক্লাব পাঠাগার গুলোই হচ্ছে ৭৬ দল। আজ পর্যন্ত এদের আর খুঁজেই পায় যায় নাই।

চতুর্থ জাতীয় সংসদ দিয়েই তো এরশাদ এবং আওয়ামীলীগের পথ খুলে দেয়া হয়। তখন বিরুধী দলের নেতা ছিলেন আ স ম আব্দুর রব ।
জাতীয় পার্টি যদি গৃহ পালিত হয় , তাহলে এরশাদের সাথে আঁতাত করে যারা নির্বাচনে যেয়ে গৃহ পালিত বিরোধী দল হয়েছিল , তারা কি ইতিহাসে বীর ???
জাতীয় পার্টির কেন্দ্রীয় একনেতা বললনে , আওয়মীলীগের অধীনে নির্বাচনে যেয়ে জাতীয় পার্টি কবিরা গুনাহ করে নাই।

তৃতীয় জাতীয় সংসদ (১০ জুলাই ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৮৭) ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির গৃহপালিত বিরোধী দলে ছিল আওয়ামীলীগ।

২১ বছর পরে ক্ষমতায় আসে যেভাবে আওয়ামীলীগ :

১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। সে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ১৪৬ টি আসন এবং বিএনপি পেয়েছিল ১১৬টি আসন।
এছাড়া জাতীয় পার্টি ৩২টি এবং জামায়াতে ইসলামী তিনটি আসনে জয়লাভ করেছিল।
সরকার গঠন করার জন্য কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শেষ পর্যন্ত জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর মাধ্যমে ২১ বছর পরে ক্ষমতার মঞ্চে ফিরে আসে দলটি।
বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকা থেকে দেখা যায় সেখানেই লেখা আছে – (চতুর্থ জাতীয় সংসদ ১৫ এপ্রিল, ১৯৮৮- ৬ ডিসেম্বর ১৯৯০ ) ক্ষমতায় জাতীয় পার্টি এইচ এম এরশাদ , বিরোধী দলীয় জোট আ স ম আব্দুর রব , এরশাদের নিযুক্ত বিরোধী দলীয় নেতা ছিলেন।
অভিজ্ঞ মহলের প্রশ্ন –
গৃহপালিত বিরোধীদল কি শুধু একাই জাতীয় পার্টি অথবা আওয়ামলীগ ? অন্য গৃহপালিতদের কি তাহলে রাজনীতিতে সম্পূর্ণ হালাল মনে করবেন ?বিএনপিওতো ছিল বিরোধী দলীয়নেতা। বিএনপি ১৯৯৬ সালে ২৫ ফেব্রুয়ারি কলংকজনক ভাবে একাই কয়েক দিনের সংসদে বসে ছিল ।যা ইতিহাসে বিরল ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin