বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

যুক্তরাষ্ট্রে ‘খেদাও’ আতঙ্কে আছেন অবৈধ অভিবাসী

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২২৪ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

বিপুল ভোটে জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের মাঝে। ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বড় নির্বাচনি প্রতিশ্রুতি হচ্ছে, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়া।এ নিয়ে তিনি প্রায় প্রতিটি সমাবেশেই বক্তব্য দিয়েছেন।
প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বন্ধ হবে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার সুযোগ। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ীই তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন।
অভিবাসীদের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে তাদের ‘খেদিয়ে’ আবারও ট্রাম্প আমেরিকাকে মহান করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। বিজয়ের পরও তিনি সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। ৭ নভেম্বর এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে যাদের থাকার বৈধ অনুমতি নেই এমন মানুষকে খেদানো ছাড়া প্রশাসনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘আমাদের সত্যিই কোনো বিকল্প নেই।’ এতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীরা খেদাও আতঙ্কে রয়েছেন। অনেকে ইতোমধ্যে স্থানীয় আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ শুরু করছেন বলে জানা গেছে।
ট্রাম্পের রানিংমেট জে ডি ভ্যান্সের তথ্য অনুযায়ী, প্রতি বছর ১০ লাখ অভিবাসীকে বের করে দেওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে, এবার নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করতে প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক বাহিনী থেকে শুরু করে বিদেশি কূটনীতিক ডেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার বিষয়টি বাস্তবায়ন করতে বলতে পারেন। এ কাজে তিনি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোর নেতাদেরও সহযোগিতা নিতে পারেন। এমনকি যেসব অঙ্গরাজ্যে আইনি বিধিনিষেধ আছে, সেখানকার তহবিল বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপও নিতে পারেন।অভিবাসীর দেশ আমেরিকার জন্য তা হবে দুর্ভাগা জনক ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin