বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় ট্রাক চাপায় তিন জনের মৃত্যু, গুরুতর আহত এক

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। তার অবস্থাও আশংকাজনক। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসভার আশ্রয়ন প্রকল্পের সামনে (গুচ্ছ গ্রাম) মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ, রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা। আহত হয়েছেন হবিবার শেখের ছেলে কুইন শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলের বৃদ্ধা দাদীর মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিল চারজন। কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছলে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন একজন।
স্থানীয়রা আহত কুইন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin