বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকি

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক মো.আজিজুল ইসলামকে (৫০) মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে মো.আজিজুল ইসলাম এর ব্যবহৃত অফিসিয়াল নাম্বারে ফোন করে এ হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় এদিন সকালে ভুক্তভোগী সাংবাদিক মো.আজিজুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত সাড়ে ৩ টার সময় অজ্ঞাতনামা ব্যাক্তির মোবাইল নম্বর হতে মো.আজিজুল ইসলামের অফিসিয়াল ব্যাবহৃত মোবাইল নাম্বারে ফোন করে খুন-জখম সহ বিভিন্ন ধরণের ভয়ভীতি হুমিক প্রদান করে। বর্তমানে তিনি নিরাপত্তাহিনতায় আছেন। পরে তিনি নিরাপত্তার স্বার্থে নড়াইল সদর থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আজিজুল ইসলাম বলেন, রাতে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোন করে হত্যার হুমকি ও ভয়ভীতি দিয়েছে। এ ঘটনায় থানায় জিডি করেছি। এছাড়া তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমীর বলেন, এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin