বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দেশে ফিরছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

ব্ল্যাক ডায়মন্ড’-খ্যাত নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। বহুদিন ধরে এই শিল্পী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ২৪ আগস্ট শনিবার ছিল তার জন্মদিন। এই বিশেষ দিনে জানা গেল শিগগিরই দেশে ফিরছেন তিনি।
বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় বিগত সরকারের শাসনামলের প্রথম থেকেই বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। তবে বিভিন্ন দেশের অনুষ্ঠানে বেবী নাজনীনের অবস্থান সবসময়ই উজ্জ্বল। জানা যায়, ৩১ আগস্ট তিনি পারফর্ম করেছেন কানাডার টরন্টোর বার্চমাউন্ট পার্কে। সেখানে ষষ্ঠ সম্মিলিত বাংলামেলায়। এই উদ্দেশে দুই-তিনদিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডা যান বেবী নাজনীন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন তার সংগীত ক্যারিয়ারের মাঝেও বিএনপির সব রাজনৈতিক কার্যক্রমে বেশ সক্রিয় ছিলেন। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ফেরার কথা জানিয়েছে তার পরিবার।খবর বাপসনিউজ।
প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin