বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিউইয়র্কে ২১শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলা স্মরনে টাইমস স্কোয়ার এ বিক্ষোভ অনুষ্ঠিত।

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

২০০৪ সালের ২১শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলা স্মরনে এবং বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, ম্যুরাল ,ভাস্কর্য ভাঙচুর এবং ধ্বংস করা, বঙ্গবন্ধুর ৩২ নং রোডের বাড়িতে অগ্ন সংযোগ, জাতীয় শোক দিবস পালনে বাঁধা, চুরি, ডাকাতি, নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা, রাহাজানি, গনমানুষের হতাহত করা, থানা লুট,জেলখানা লুট, হিন্দু এবং সংখ্যালঘুদের বাড়িতে আগুন, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আক্রমন এবং অগ্নি সন্ত্রাস করে পুঁড়িয়ে হত্যা, হিন্দু মেয়েদেরকে ধর্ষন, মানুষের ব্যবসা-বাণিজ্যে হামলা ও দখল, চরম নৈরাজ্য এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর প্রচেষ্টার প্রতিবাদে আজ ২১শে আগষ্ট ২০২৪ ,বুধবার বিকেল ৪টায় নিউইয়র্ক সিটির প্রানকেন্দ্র ম্যানহাটনের টাইমস স্কোয়ার

(Times Square)-এর 7th Avenue between 46th Street and 47th Street)-আয়োজনে ছিল পিস এ্যালায়েঞ্জ এগেইনেস্ট দী টেরোরিজম ইন বাংলাদেশ এবং সহ আয়োজনে ছিল যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার, এ্যালায়েঞ্জ অব বংলাদেশী আমেরিকান ইন ইউএস, কমিটি ফর এ ডেমোকেটিক বাংলাদেশ, এ্যালায়েঞ্জ অব বাংলাদেশ প্রো-লিবারেশন ফোরসেস ইন ইউএসএ, কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস ইকন, আমেরিকা বাংলাদেশ কমিউনিটি ডেভলবমেণ্ট ইনিটিয়েটিভ, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল সংগঠন সমূহের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয় । খবর বাপসনিউ ।
সমাবেশে আওয়ামী পরিবার, আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং কবি-শিল্পী-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ এবং সাধারন মানুষ ও পথচারী উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin