বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ইস্টওয়েস্ট মিড়িয়া গ্রুপে হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৬২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে ইস্টওয়েস্ট মিড়িয়া গ্রুপে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক-জনতা।
শুক্রবার (২৩আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাংবাদিক কাজী হাফিজুর রহমান,কার্ত্তিক দাস,সুলতান মাহমুদ,সাজ্জাদ হোসেন,সাইফুল ইসলাম তুহিন,খায়রুল আরেফিন রানা,অ্যাডভোকেট আজিজুল ইসলাম, মোস্তফা কামাল,উজ্জ্বল খান ও এম এম ওমর ফারুক প্রমূখ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষে জেলা সমন্বয়ক আব্দুল্লাহ নূর ও সমন্বয়ক রোমান শেখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন,এভাবে দেশের মিডিয়ার ওপর হামলা হলে জাতির চতুর্থ স্তম্ভ ভেঙ্গে পড়বে,সকল মিডিয়াকর্মীদের স্বাধীনতা দাবী করে বলা হয়,বিগত সময়ে অনেক সত্য সংবাদ তুলে ধরা সম্ভব হয়নি। বর্তমান পেক্ষাপটে সেরকম কিছু হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করতে হবে। এছাড়া বক্তারা, মিডিয়া প্রতিষ্ঠানের ওপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত,গত ১৯ আগষ্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা করে দূর্বত্তরা। তারা বাংলাদেশ প্রতিদিন, কালেরকন্ঠ, রেডিও ক্যাপিটাল, বাংলা নিউজ,টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর,টি স্পোর্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায়। এসময় সংবাদকর্মীদেরও মারধোর করা হয়। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিকদের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নড়াইলেও সাংবাদিক ঐক্যজোট ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin