
ডেস্ক নিউজঃ
নড়াইলে আমিন টেলিভিশনের নির্বাহী সম্পাদক সৌদি প্রবাসী মোঃ আমিনুর রহমানের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট (মঙ্গলবার) বাদ আছর চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা ঈদগাহ ময়দানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনপ্রিয় বক্তা নড়াইলের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং চন্ডিবরপুর ইউনিয়ন এর ওলামা বিভাগের সভাপতি মুফতী মো ইয়াসিন আজহারী ও নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল সরদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক সাধারণ মুসল্লী।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।