বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে ইয়াবাসহ দু’ যুবক আটক!

আমিন টিভি অনলাইন ডেস্কঃ
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৩৬৪ Time View

আমিন টিভি অনলাইন ডেস্কঃ

নড়াইল সদর থানার তুলারামপুর এলাকা থেকে ইয়াবাসহ মিরাজ ভূঁইয়া (২০) ও ইমাম হাসান (৩১) নামে দু’ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার তুলারামপুর আবাদের মোড় এলাকা সংলগ্ন পাঁকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটক মিরাজ ভূঁইয়া ও ইমাম হাসান তুলারামপুর চরপাড়া এলাকার মনিরুল ভূঁইয়া ও সেকেন্দার মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন এসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তুলারামপুর আবাদের মোড় এলাকা সংলগ্ন পাঁকা রাস্তার ওপর মাদক কেনা বেচা চলছে। এরই ধারাবাহিকতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিরাজ ভূঁইয়া ও ইমাম হাসানকে আটক করে তাদের কাছ থেকে ৫০ পিচ অবৈধ মাদক ইয়াবা উদ্ধারপূর্বক নড়াইল সদর থানায় হস্তান্তর করে
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ ফারুক হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin