বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ার কলাবাড়ীয়া ইউনিয়নের উপনির্বাচনে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী চেয়ারম্যান প্রার্থী এম এম আবুল হাসান।

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৪৩৫ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের উপনির্বাচনে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী চেয়ারম্যান প্রার্থী এম এম আবুল হাসান।
এ উপনির্বাচনকে ঘিরে ভিন্ন আমেজে রয়েছে কলাবাড়ীয়া ইউনিয়ন। চায়ের দোকানসহ সকল জনপদে যোগ্য প্রার্থী বাছাইয়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

১৬ জুলাই দুপুরে সরেজমিনে ইউনিয়নের কলাবাড়ীয়া বাজারে গেলে সাক্ষাৎ হয় নড়াগাতী থানা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি, জননী গ্রুপের চেয়ারম্যান ও আসন্ন উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এম আবুল হাসানের সাথে।
জয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কলাবাড়ীয়া ইউনিয়ন বরাবরই অবহেলিত থেকে গেছে। ইউনিয়নের অনেক রাস্তা এখনো চলাচলের অনুপযোগী। খুন জখম এ ইউনিয়নের মহমারী আকারে রূপ নিয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান ভুমিকা নিলে সমস্যাটা তীব্র হতে পারেনা।
মিছিল মিটিং, পথ সভা, উঠান বৈঠকসহ সাধারণ ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে গনসংযোগ কালে এ বিষয়ে আলোকপাত করে সাড়াও পাচ্ছেন ভাল বলে জানান তিনি।
এ ছাড়া যুব সমাজকে মাদক থেকে দুরে রেখে বইমুখী করতে কলাবাড়ীয়ায় একটি পাঠাগার করেছেন এবং ক্রীড়ামুখী করতে খেলার উপকরণ বিতরন করেছেন আবুল হাসান।

উল্লেখ্য যে বিগত ৮ মে কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কলাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েস অংশগ্রহণ করায় কলাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ জুলাই এ ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin