বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত লুৎফর রহমান

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৬৮ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ লুৎফর রহমান বিগত ০৩ জুলাই ২০২৪ তারিখে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থোঙলুন সিসউলিথ-এর নিকট তার পরিচয়পত্র পেশ করেন। এই সময় রাষ্ট্রদূত রহমান লাওসের রাষ্ট্রপতি ও জনগণের নিকট বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

রাষ্ট্রদূত রহমান উভয় দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও সুসম্পর্কের উপর ভিত্তি করে আগামি দিনগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এই লক্ষ্যে তিনি বাংলাদেশ ও লাওসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সংলাপ সম্পর্কিত সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ASEAN এর সাথে তার সম্র্কষঢড আরো গভীর করবার দৃঢ় ইচ্ছা পোষণ করে এবং এই লক্ষ্যে ASEAN -এর Sectoral Dialogue Partner’ মর্যাদায় ASEAN প্রক্রিয়ায় সমপৃক্ত হওয়ার জন্য আবেদন করেছে। এই বিষয়ে বাংলাদেশ ASEAN-এর বর্তমান চেয়ার হিসাবে লাওসের জোর সমর্থন কামনা করে। লাওসের রাষ্ট্রপতি বাংলাদেশের এই আকাঙ্খা ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান।

লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সফলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গভীরতর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে রাষ্ট্রদূত রহমান লাওসের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের সাদর আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin