সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

স্বদেশ ফোরাম -এর প্রীতি সম্মেলন ১৭ জুলাই

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৫৩৮ Time View

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্কঃ

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম নিউইয়র্ক-এর আয়োজনে “প্রীতি সম্মিলন-২০২৪” অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭ জুলাই (বুধবার) বিকেল ৫ টায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের ৭১-২৪ রুজভেল্ট ২য় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ছড়া,কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় সভাপতিত্ব করবেন স্বদেশ ফোরাম নিউইয়র্ক -এর সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য।প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন কুইনস ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্রীণ টার্চ-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক লিয়াকত আলী,জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি ময়নূল হক চৌধুরী হেলাল ও জালালাবাদ ল’ সোসাইটির সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন ।সমগ্র প্রীতি সম্মিলন পরিচালনা ও উপস্হাপনা করবেন স্বদেশ ফোরাম নিউইয়র্ক-এর সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী।স্বদেশ ফোরাম -এর সাথে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন‍্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষথেকে ।প্রয়োজনে যোগাযোগ ফোন নাম্বার 347-400-9503, ও 917-403-3746.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin