বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৪৩৩ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) মধ্যরাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। শুকর চরানোর পর তারা সবাই খোলা মাঠে ঘুমিয়ে ছিলেন।
বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন-যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিলটন রায় এবং সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালী (৫০)। এছাড়া আহত চিত্ত মালো স্থানীয় বাসিন্দা। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিনদিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে আসেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। সোমবার সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তিনজনের মরদেহ দেখতে পান। আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin