বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ঘুর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৪০৪ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রন্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে বিনামূল্যে আমন ধানের বীজ ও বাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে ১ টি পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ১২ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আমন বীজ প্রদান করা হয়।

উপসহকারী কৃষি অফিসার মোঃ আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক, উপজেলা প্রানী সম্পদ অফিসার নাজনীন নাহার, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ।

এছাড়া উপস্থিত ছিলেন, সকল ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ উপকারভোগী প্রান্তিক চাষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin