
মোঃ রাসেল হুসাইন, নড়াইল।
নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামের সনজিত প্রদীপ সাহার বাড়ীতে শান্তি হরি বিগ্রহ শুভ উদ্ভোদন উপলক্ষে মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বুধবার দিন ব্যাপি মতুয়া মহাউৎসব অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া অসীম কুমার পাল সভাপতি শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা আঞ্জুমান আরা মেয়র নড়াইল পৌরসভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া অসীম কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব পাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সন্দীপ রায় প্রচার সম্পাদক, সাংবাদিক অশোক কুন্ডু, দেব মজুমদার এছাড়া মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের হাজার হাজার মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।