
শেখ মিলটন,নড়াইল
গত ২১ মে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভূইয়া এবং তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাই চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের পদ শুন্য হওয়ায় আগামী ২৫ শে জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তারই ধারাবাহিকতায় গত ২২ জুন শনিবার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাইকমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভা করেছে এলাকাবাসী। শিবানন্দপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে ও মোঃ তসিকুল ইসলাম অনিকের সঞ্চলানয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাইকমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউনুচ মোল্লা, এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কাওসার উদ্দিন মোল্লা, ৩ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য মোঃ আল-আমিন মোল্লা আকিজ, পাইকমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন মোল্যা, সারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক পাইকমারী গ্রামের কৃতি সন্তান কামরুজ্জামান মুকুল,৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম সারোয়ার মোল্লা, সমাজ সেবক আবু দাউদ শেখ, অবঃ সেনা সদস্য সাগর সরদার, অবঃ বিজিবি সদস্য মোঃ খেয়াল মোল্লা, সমাজসেবক মান্নান মোল্লা, সমাজসেবক ওয়াজির মোল্লা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় উপস্থিত জনতার সম্মতিতে ও এলাকার গন্যমান্য ব্যক্তির বক্তব্যের মাঝে উঠে আসে প্রার্থীর নাম। যানা যায় পাইকমারী গ্রামের কৃতিসন্তান মোঃ নুরুল ইসলাম নুরুকেই চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন এলাকবাসী।
সৎ যোগ্য, গরীব অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছেন মোঃ নুরুল ইসলাম নুুরু। তিনি দলবল নির্বিশেষে ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।