বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৪৪ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে রিয়ান হাসান মাহফুন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী খায়রুজ্জামান (১৬) গুরুতর আহত হয়। বুুধবার (১২ জুন) রাত ৮ টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের চাঁচড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়ান হাসান মাহফুন নড়াইল সদরের তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র এবং আহত খায়রুজ্জামান একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৮ টার দিকে সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের চাঁচড়া এলাকায় যশোর থেকে নড়াইল অভিমুখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল মাহফুন। পথিমধ্যে চাঁচড়া বাজার পার হয়ে তুলরামপুর হাইওয়ে থানা এলাকায় পৌছালে নড়াইল থেকে যশোরগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্য হয় মাহফুন এর। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী খায়রুজ্জামান এর বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে, তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মাসুদ রানা জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্তুচিত করে লরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি জেনেছি। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin