
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্য থেকে সুফল ভোগীদের মাঝে ৩০টি ভ্যান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পরিষদ চত্ত্বরে এ ভ্যান বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশীয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ খালিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান, সহকারী কমিশনার ( ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম সহ সুফলভোগী প্রান্তিক জেলেরা।