বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী পালনে সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪৫৩ Time View

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ

নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী পালনে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২রা জুন (রোববার) বিকেল ৫ টায় জ্যামাইকায় সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের সভা সংগঠনের আহবায়ক ডক্টর মোহসীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহাব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। খবর বাপসনিউজ।

সভায় বক্তব্য রাখেন ডা: মুজিবুল হক, এ্যাডভোকেট মুজিবুর রহমান,এ্যাডভোকেট মতিউর রহমান নাজির আহমেদ চৌধুরী,হারুন রশীদ,আব্দুল হান্নান, মোহাম্মদ শহীদ, মন্টু চৌধুরী,আব্দুর রহিম প্রমুখ।

স্বাধীনতা আন্দোলনের প্রান পুরুষ, আজীবন গন মানুষ ও রাষ্ট্রচিন্তাবিধ, সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী আগামী ৯ জুন (রোববার) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বিকাল ছয়টায় সবাইকে উপস্থিত হওয়ার জন্য প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

কারন তিনি এমন একজন মানুষ ছিলেন ১৯৬২ সাল থেকে তিলে তিলে ছাত্র শ্রমিক জনতাকে সংঘটিত করে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতাএনে দেন। তার চিন্তা ধারা দেশের মেহনতী মানুষ শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতিনিধিত্বকারী পার্লামেন্ট ,ক্ষমতার বিকেন্দ্রীকরন , শুধু রাজধানী নয় শহর থেকে গ্রাম ,পর্যায়ে উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ সহ রাষ্ট্র ও জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য প্রচুর বই লিখে গিয়েছেন। যা বর্তমান সময়ের সমাজ উন্নয়নের গবেষণার দরকার ।
নূতন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস ও শোষনহীন সমাজ প্রতিস্টার জন্য এই ব্যক্তির জীবনাদর্শ বেশি করে আলোচনা করা দরকার। দেশ ও জাতী তাতে উপকৃত হবে । স্বাধীনতার অন্যতম মূল সংঘঠক ও বংগবন্ধুর সিপাহসালার জাতীয় চার নেতা এবং সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমদ,তোফায়েল আহমদ, আ,স,ম ,রব সহ এই সকল নেতাদের রাজনৈতিক জীবন জাতীয় ভাবে পালন ও পাট্যপুস্তকে আন্তরভূক্ত করা উচিৎ। আলোচনা সভার শুরুতে জননেতা সিরাজুল আলম খান,মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin