
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলে ২০ বোতল ফেনসিডিলসহ শিমুল হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। ০২ জুন (রবিবার) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সদর থানাধীন মুলিয়া বাজারের চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক মোঃ শিমুল হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ভাবের বেড় গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই(নিঃ) অপু মিত্র, এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শিমুল হোসেনকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির ব্যবহৃত ডায়াং রানার মোটরসাইকেল ও মোটরসাইকেলের বডিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।