বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ।

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৪৬৫ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার চোরখালী গ্রামে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত প্রাইমারী স্কুল শিক্ষক কবিতা সাহার বিরুদ্ধে। নালশী জমিতে ২৮ মে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা প্রদান করে এবং ওই দিনই নড়াগাতী থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অনুলিপি প্রেরন করেন। এরই ধারাবাহিকতায় ২৯ মে (বুধবার) সকালে নড়াগাতী থানা পুলিশ কবিতা সাহাকে কাজ না করার জন্য বলে গেলেও তিনি আদালত ও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে ফ্লোরের সমস্ত ঢালাই সম্পন্ন করেন। অতঃপর সাংবাদিকরা আসলে কবিতা সাহা কৌশলে সটকে পড়েন। কবিতা সাহা ওই গ্রামের রমেশ সাহার স্ত্রী।

জানা যায়, চোরখালী গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের ছেলে এ বি এম কামরুজ্জামান একই গ্রামের মৃত আজাদ আলীর ওয়ারেশগনের নিকট হতে২০০১ সালের ১৩ সেপ্টেম্বর ৪০২১ নং রেজিষ্ট্রী কবলা দলিল মূলে ও ১৯৯৯ সালের ৭ অক্টোবর ৩০৬৫২ নং রেজিষ্ট্রী কবলায় ৪৯১ দাগে ১৬০ শতক জমি কামরুজ্জামানের বরাবর বিক্রয় করিয়া দখল অর্পন করেন। অতঃপর নামজারী করিয়া ৪৯১ দাগে নিজ ও খরিদা অংশে ১৪.৩৪ শতক জমি দক্ষিন পার্শ্ব দিয়া গাছ পালা রোপন করিয়া ভোগ দখল ভোগ করিয়া আসিতেছেন। কবিতা সাহা অন্যায় লোভের বশবর্তী হইয়া নালিশী দাগের দক্ষিন পার্শ্ব দিয়া ০২ শতক জমি দখল করিয়া বাড়ী নির্মাণের কাজ শুরু করেন এবং বাঁধা দিলে হুমকি প্রদান করে বলে যে কোন মুহুর্তে দখল করিয়া ভবন নির্মান করিবে।
প্রকাশ থাকে যে, ৭৩ নং চোরখালী মৌজার আর.এস খং নং- ৬০, ১৫১, নামজারী খং নং- ৭২৭,আর.এস দাগ ৪৯১ জমি ১৯ শতকের মধ্যে দক্ষিন পার্শ্ব দিয়া ০২ শতক নালিশী জমি। উক্ত জমি দখল মুক্ত করতে ভুক্তভোগী কামরুজ্জামান একটি উচ্ছেদ মামলাও করেছেন বলে জানা যায়।

পরবর্তীতে কবিতা সাহার সাথে দেখা হলে এ বিষয়ে তিনি কোন বক্তব্য দিবেন না বলে জানান।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আদালত ও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin