বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে কিশোর নিলয় হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার।

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪০৮ Time View

আমিন টিভি অনলাইন ডেস্কঃ

নড়াইলে নড়াগাতীতে পূর্বশত্রুতার জেরে কিশোর মাহাবুবুর রহমান ওরফে নিলয় মোল্যা(১৬) হত্যাকাণ্ডের প্রধান আসামী শাকিল খানকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। চলতি বছরের ১ লা মার্চ পার্শ্ববর্তী তালবাড়ীয়া গ্রামে মাহফিলে গেলে রাত অনুমান ১১ টার দিকে সে হত্যাকান্ডের শিকার হয়। নিহত নিলয় টোনা গ্রামের মোঃ সুলতান আহমেদ ওরফে পিকু মোল্যার ছেলে। এ ঘটনায় মৃত নিলয়ের বাবা বাদী হয়ে ০৩ মার্চ নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, ৩ নং আসামী মুসা খান মাহফিল থেকে নিলয় মোল্যাকে ডেকে ২০/২৫ গজ দূরে তালবাড়ীয়া গ্রামে মৃত পরিমল দাশের গাছের বাগানের মধ্যে এনে ৪নং আসামি সজিব খানের হুকুমে ৪নং আসামিসহ সকল আসামিরা এলোপাতাড়ীভাবে চড়-থাপ্পর মারে। মারপিটের এক পর্যায়ে ২নং আসামি অশ্রু দাশ ভিকটিমকে ধরে রাখে এবং ১নং আসামি সাকিল খান চাকু/ছোরা দিয়ে নিলয় মোল্যার বাম পাশের পাজড়ে আঘাত করে গভীর ও গুরুতর রক্তাক্ত জখম করে। তখন ভিকটিম নিলয়কে রক্ষা করতে তার বন্ধু তামিম এগিয়ে গেলে সকল আসামিরা তামিমকে ও চড়-থাপ্পর মেরে আহত করে। অতঃপর নিলয় মোল্যাকে মুমূর্ষু অবস্থায় এবং তামিমকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন এবং তামিমকে হাসপাতালে ভর্তি করেন।

এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ জাকির হোসেন জেলা সিসিআইসি টিমের সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ২০ মে (সোমবার) অত্র মামলার ১ নং আসামি নড়াগাতী থানার বি-পাটনা গ্রামের কামরুল খানের ছেলে সাকিল খান (১৭) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin