বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩৭৩ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়ায় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ফয়সাল মুন্সী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (১৩ মে) রাত ৯টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফয়সাল মুন্সী উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়িতে ফেরার সময় সাংবাদিক রূপক মুখার্জি লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক দিয়ে বাড়ি ফিরছেলন পথিমধ্যে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় এক কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে কি কারনে কারা তাকে পিঠে ছুরিবিদ্ধ করে হত্যা করে ফেলে গেছে তা বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin