
আমিন টিভি ডেস্ক নিউজঃ
“আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ” ‘যতেœর অর্থনৈতিক শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। রবিবার (১২ মে) সকালে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে অনুষ্ঠানটি পালন করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চত্বরেই শেষ হয়। শোভাযাত্রা শেষে হাসপাতালের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ।