বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খাশিয়াল ইউনিয়বাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নব নির্বাচীত মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৫৭ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম খাশিয়াল ইউনিয়নবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১১ মে (শনিবার) সন্ধা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে প্রত্যেকের সাথে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন। বড়দিয়া বাজারে এসে ববিতা বেগম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খান শামীম রহমানের অফিসে এসে সাক্ষাৎ করে ফুলের মালা পরিয়ে দেন। এ সময় উপজেলার বাঐসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহ মোঃ ফোরকসন মোল্যা ও মাউলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন। অতঃপর টোনা, খাশিয়াল, পুটিমারী ময়নাপাড়া ও পার্শ্ববর্তী পানিপাড়ায় ভোটারদের ভালবাসায় সিক্ত হয়ে ফুলেল শুভেচ্ছা গ্রহন ও মিষ্টি মুখ করেন।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ববিতা বেগম সকলের সাথে কুশল বিনিময় করে বলেন, আপনারা আমাকে ভালবেসে বিজয়ী করেছেন, আমিও আগামীতে আমার সর্বোচ্চটা আপনাদের জন্য করে যাব বলে দোয়া প্রার্থনা করেন। এ সময় সফর সঙ্গী হিসাবে জীবন সঙ্গী হেমায়েত হেসেন মনি ও দুই জমজ কন্যাসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশ থাকে যে, ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বল প্রতীকে ৪২৪৭৯ ভোট পেয়ে ববিতা বেগম বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিউটি বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ১৯৩৫৬ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin