
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের স্লুইসগেট সংলগ্ন নবগঙ্গা নদী থেকে সুফিয়া (৯) নামে এক শিশু শিক্ষার্থীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ী। ২ মে (বৃহস্পতিবার) দুপুর ২ টায় তার লাশ উদ্ধার করা হয়। সুফিয়া কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ইটভাটা শ্রমিক আক্তার মুন্সীর মেয়ে ও বারোইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ য় শ্রণীর ছাত্রী।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯ টার দিকে ইট ভাটায় তার বাবার খাবার দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় সুফিয়া। পরবর্তীতে মাইকিংসহ বিভিন্ন জায়গায় খুঁজে ও তাকে খুঁজে না পেয়ে কালিয়া থাকাকে বিষয়টি অবহিত করে। ঘটনার একদিন পর আজ সকালে স্থানীয়রা নদী পাড়ে লাশ দেখে পুলিশকে খবর দিলে স্বজনরা সুফিয়ার লাশ সনাক্ত করে। স্বজনরা আরো জানায়, কয়েকদিন আঘে একই গ্রামের প্রতিপক্ষের সাথে সাথে তাদের মারামারি হয়। তখন তারা যাকে পাবে তাকেই হত্যা করবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা তাকে নির্যাতন করে খুন করেছে বলে তারা দাবি করেন। এ ঘটনার শুষ্ঠ বিচার চেয়েছেন তারা।
বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ীর এসআই বিল্লাল হোসেন বলেন, দুপুরের দিকে ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি। পরবর্তীতে তার স্বজনরা এসে লাশটি সনাক্ত করে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।