রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নড়াগাতীর নয়নপুর গ্রামের পলাশ গাঁজা সহ আটক

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৪৫০ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

মাদক ব্যবসায়ের সাথে জড়িত পলাশ খান (৩৬) নামের ০১জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত পলাশ খান নড়াগাতি থানার নয়নপুর গ্রামের মোঃ খোরশেদ খান এর ছেলে। ২৯ এপ্রিল দুপুর দেড় টায় জয়নগর ইউনিয়নের নয়নপুর তিন রাস্তার মোড়ে জিয়া খান এর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে পলাশ খানকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০০(চারশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin