
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ও কলোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। ২৮ এপ্রিল (রবিবার) ভোট গ্রহন চলাকালে তিনি এ দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আ ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পর্যাপ্ত পরিমাণে মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স ডিউটিতে নিয়োজিত রয়েছে। পাশাপাশি র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সাথে বিজিবি দায়িত্ব পালন করছেন।
এ সময়, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ ওসি, সাংবাদিকসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।