বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভাড়াটিয়ার ঘরে মিললো বাড়িওয়ালার স্ত্রীর লাশ

মোঃ রাসেল হুসাইন, ষ্টাফ রিপোর্টার্স
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৬৯ Time View

মোঃ রাসেল হুসাইন, ষ্ট্যাফ রিপোর্টার্স

নড়াইল সদর উপজেলায় ইতি বেগম (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গোবরা দক্ষিনপাড়া এলাকার নিজ বাড়ির ভাড়ায়টিয়ার ঘর থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইতি বেগম উপজেলার গোবরা গ্রামের হাফেজ শরিফুল ইসলামের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, বছর খানেক আগে কাজের সন্ধানে পরিবার নিয়ে বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে মনিরুল মোল্যা নামের এক দিনমজুর এই এলাকায় আসেন। তাকে ঈমাম শফিকুল নিজেদের বাড়ির ফাঁকা একচালা ঘরটি ভাড়া দেন। মাস দুয়েক আগে ভাড়াটিয়া মনিরুল তার পরিবারকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। গত ১৮ এপ্রিল নিহতের স্বামী হাফেজ শফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে কর্মস্থল লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর মাদ্রাসায় ঈমামতি করতে চলে যান। এর পর থেকে ইতি বেগমের প্রতিবেশীরা তাকে দেখতে না পেয়ে তার ঘরে বাইরে থেকে তালা দেয়া দেখতে পায়। এর পর বিভিন্ন স্থানে খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যার দিকে ওই ঘরের ভিতর হতে দুর্গন্ধ বের হলে ইতি বেগমের প্রতিবেশী ও স্থানীয় লোকজন তার স্বামীকে ও থানা পুলিশকে খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। খাটের নিচ থেকে ইতি বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাশুয়া আলামত হিসাবে জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin